ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপূর্বর সেহরি এতিমদের সঙ্গে, ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

পর্দার আড়ালে তারকাদের অনেক মানবিক গুণ থাকে। যার অনেক কিছুই প্রকাশ্যে আসে না। যদিও ডিজিটাল দুনিয়ায় সেসব লুকিয়ে রাখাও প্রায় অসম্ভব।

রবিবার (৩ এপ্রিল) সকালে তেমনই কিছু বিস্ময়কর ছবিতে ধরা পড়লেন সময়ের অন্যতম সফল টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। যে ছবিতে দেখা গেছে, রাস্তায় পড়ে থাকা দুস্থ ও ছিন্নমূল মানুষদের সেহরি বিলাচ্ছেন আর মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে বসে সেহরি করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকার একটি মাদ্রাসার প্রায় ১৫০ এতিম শিশুর সঙ্গে বসে রোজার প্রথম সেহরি করেছেন ‘বড় ছেলে’ অপূর্ব। পথিমধ্যে অসহায় মানুষদেরও সেহরির খাবার দিয়েছেন।

বিশেষ করে সেহরির আগে ওই মাদ্রাসায় অপূর্বর উপস্থিতিতে বিস্মিত হন সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে বসে প্রথম রমজানের সেহরি খান। অপূর্বর এমন উদ্যোগের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটির সূত্র ধরে ভক্তদের প্রশংসা ও শুভ কামনায় ভাসছেন বাংলা নাটকের এই রোমান্টিক হিরো।

এসব বিষয়ে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলার আগ্রহ প্রকাশ করেননি। প্রসঙ্গক্রমে গণমাধ্যমকে একটু বলেন, ‘এটা আমার প্রশান্তি।’

প্রসঙ্গত, ধারণা করা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোর মতো এবারের ঈদেও দর্শক আগ্রহ ও সংখ্যার বিচারে এক নম্বর টিভি নায়ক হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন অপূর্ব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102