ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অফিস সহকারীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৪ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে পঞ্চম শ্রেণির (১২) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী মমেনুল হক ওরফে মমোর (৫০) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি করেন ভুক্তভোগী কিশোরীর মা।

মামলা সূত্রে জানা গেছে, জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মমেনুল হক ওরফে মমো বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। ২ আগস্ট সকালে ওই ছাত্রী মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে ছিল। এ সময় তার স্পর্শকাতর স্থানে হাত দেন মমেনুল হক। এ ঘটনায় ক্ষোভে ওই ছাত্রী মাদ্রাসাতেই বই-খাতা ফেলে বাড়িতে চলে আসে।

ওই দিনই মেয়েটির খোঁজ নেওয়ার অজুহাতে দুপুর ১টার দিকে তার দাদার বাড়িতে যায় মমেনুল হক। সেখানে বাড়িতে কেউ না থাকায় মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

ভিকটিমের দাদি জানান, দারিদ্র্যতার কারণে তার মা ও বাবা গাজীপুরে বাসা ভাড়া নিয়ে থাকে। তার মা গার্মেন্টসে চাকরি করে আর বাবা অটোরিকশা চালায়।

তিনি জানান, ঘটনার দিন তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে অসুস্থ মেয়েকে দেখতে মেয়ের বাড়ি গিয়েছিলেন তিনি।

এ বিষয়ে জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাজেদুর রহমান বলেন, অফিস সহকারী মমেনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102