ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবরোধের সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪৭ বার পঠিত

অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে মিছিল বের করেন শতাধিক আইনজীবী। পরে বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন সুপ্রিমকোর্টের গেটে এলে তাদের বাধা দেয় পুলিশ।

এরপর সেখানে অবস্থান করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে দেশের সাধারণ মানুষ অংশ নেবে না।

আইনজীবীরা বলেন, এই সরকার বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিয়েছে। ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু আপনারা আগেই ঘোষণা দিয়েছেন আরেকটি শাপলা চত্বর করবেন। বাংলাদেশের এই দানবীয় শক্তিকে উৎখাত করতে হলে জনগণের আন্দোলনের বিজয় ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই।

তারা বলেন, প্রধানমন্ত্রী আপনি যদি দেশকে ভালোবাসতেন, তাহলে আজকে দেশের অর্থনীতির এ অবস্থা হতো না। দেশকে যদি ভালোবাসতেন দেশে আইনের শাসন থাকত। দেশকে ভালোবাসলে পুলিশ ব্যবহার করে জনগণের বিরুদ্ধে দাঁড়াতেন না।

এ সময় বক্তব্য রাখেন- সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, আইনজীবী আবেদ রাজা, আইনজীবী কেএম জাবির, গাজী কামরুল ইসলাম সজল ও আইনজীবী ইউসুফ আলীসহ অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102