ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে টাইগারদের ‘বিমান যাত্রা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪১ বার পঠিত

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি শেষ হয়েছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে গতকাল ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচই হয়েছে ডমিনিকার উইন্ডসর পার্কে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যেতে হয়েছিল টাইগারদের।

ভীতিকর সেই সমুদ্রযাত্রার পর এবার তৃতীয় টি-টোয়েন্টি খেলতে বিমানে উঠল বাংলাদেশ দল।

টেস্ট সিরিজ শেষে ডমিনিকা যেতে টাইগারদের বিলাসবহুল ফেরিতে করে আটলান্টিক মহাসাগার পাড়ি দিতে হয়েছিল। সাগরের বিশাল ঢেউয়ে অনেক ক্রিকেটারের অবস্থাই করুণ হয়ে গিয়েছিল! দীর্ঘ পাঁচ ঘন্টা সমুদ্র পাড়ি দিতে গিয়ে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে পেসার শরীফুল ইসলাম, উইকেটকিপার নুরুল হাসান এবং ম্যানেজার নাফিস ইকবালের। বাদ যাননি অধিনায়ক মাহমুদউল্লাহও। একমাত্র সাকিব আল হাসানেরই কিছু হয়নি।

এবার তৃতীয় টি-টোয়েন্টি খেলার পালা। আগামী ৭ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই উপলক্ষে আজ পাহাড় ও সমুদ্রে ঘেরা ডমিনিকা থেকে গায়ানার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ দল। তবে অবশ্যই নৌপথে নয়; আকাশপথে। টাইগারদের বিমানে ওঠার ছবিও পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102