ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৬ বার পঠিত

অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের ট্রফি। আজ বুধবার (৮ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি। ৫৬টি দেশ ঘোরার পথে ঢাকায় ট্রফিটি এসেছে পাকিস্তান থেকে।

কোকাকোলার চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে বিশ্বকাপের ট্রফির সঙ্গে এসেছেন ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু। ফ্রান্সের জার্সিতে ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫১টি ম্যাচ খেলেছেন কারেম্বু। এছাড়া ফিফার আরও কয়েকজন কর্মকর্তা এই ট্রফির সঙ্গে এসেছেন।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ। এরপর ট্রফি রাখা হবে হোটেল র‌্যাডিসন ব্লু। আজ বিকেলে বঙ্গভবন ও সন্ধ্যায় গণভবনে নেওয়া হবে ট্রফি। রাতে একটি বিশেষ নৈশভোজও আছে ট্রফি আগমন উপলক্ষে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। থাকবে বিশেষ কনসার্ট। শুক্রবার রাতে ট্রফি ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102