ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে থানায় মামলা, ধর্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

মোংলায় মিষ্টি খাওয়ানোর কথা বলে এক শারীরিক প্রতিবন্ধী যুবতীকে (১৮) ধর্ষণের অভিযোগে অবশেষে মামলা হয়েছে এবং আসামি নয়ন মন্ডলকে (২০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমাঠ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগীর বাবা সুশান্ত মন্ডল বাদী হয়ে নয়ন মন্ডলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নাম্বর ২৩।

মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের দিনমজুর সুশান্ত মন্ডলের বুদ্ধি প্রতিবন্ধী যুবতী মেয়েকে (১৮) গত ১৪ ফেব্রুয়ারী সকালে মিষ্টি খাওয়ানোর কথা বলে মুখ চেপে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২০)। যেহেতু মেয়েটা বুদ্ধি প্রতিবন্ধী, তাই রাস্তা থেকে তাকে জোর করে নয়নের বাসায় নিয়ে গিয়ে এই অপকর্ম করে নয়ন। পরে এ ঘটনা কাউকে না বলতেও তাকে হুমকি দেয় নয়ন।

তবে ভুক্তভোগী প্রতিবন্ধী মেয়েটি তার বাবা ও মাকে ঘটনা খুলে বললে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানায়। তারা বিচারের আশ্বাসও দেয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও তারা কোনও বিচার না করায় শুক্রবার (১৯ মার্চ) রাতে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা সুশান্ত মন্ডল। পরে রাতভর অভিযান চালিয়ে আসামি নয়ন মন্ডলকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ধর্ষণের শিকার ভুক্তভোগীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ভুক্তভোগী বলেন, মিঠাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সজল ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আজমল এ ঘটনার বিচারের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘদিনেও তারা এ ঘটনা ধামাচাপা দিয়ে বিচার না করায় ওই মেম্বারদের বিরুদ্ধে এলাকাবাসী শাস্তির দাবি তুলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102