ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে দেখা দিলেন জনসম্মুখে কিমের স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুখে দেখা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জুকে। বুধবার দেশটির সরকারি গণমাধ্যমে তার ছবি প্রকাশ হয়েছে। কিমের বাবা কিম জং ইলের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের এক কনসার্টে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন রি সোল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমানে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম এবং তার স্ত্রী কনসার্ট উপভোগ করছেন। এই দুইজনকেই হাসিখুশি দেখা গেছে।

এ ব্যাপারে হিন্দুস্তান টাইমস বলছে, এদিন বেশিরভাগ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই কিমের সঙ্গে জনসম্মুখে উপস্থিত হতে দেখা গিয়েছে সোলকে। গত বছরের জানুয়ারিতে শেষ বারের মতো লুনার নিউ ইয়ারের উৎসবের সময় সোলকে দেখা গেলেও প্রায় এক বছরের বেশি সময় তাকে আর দেখা যায়নি। ফলে তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল এবং ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো অন্তঃসত্ত্বা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102