ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে নেতানিয়াহু যুগের ‘অবসান’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

এক বছরের মধ্যে টানা তিন দফা নির্বাচনের পরও সরকার গঠনের মত আসন পায়নি বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টি। ফলে সরকার গঠনে বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠনেরও চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। বিরোধী দলগুলোকে কাছে টানতে গত ১০ মে থেকে গাজায় হামলা করে বসেন নেতানিয়াহু। কিন্তু ফিলিস্তিনি পুরনো এই কৌশল এবার কাজে দেয়নি।

এরইমধ্যে নেতানিয়াহুকে এড়িয়ে ইসরায়েলে নতুন জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো। স্থানীয় সময় বুধবার (২ জুন) দেশটির প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে ঐক্যমত্যের খবর জানান। এর মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান হতে চলেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপন্থী দল ইয়েশ আতিদের নেতা ইয়ার লাপিদ বুধবার এক বিবৃতি জোট সরকারে গঠনে ঐক্যমত্যের কথা জানিয়েছেন। ঐক্যমত্য অনুযায়ী, প্রথম দুই বছর কট্টর ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত এবং পরবর্তী দুই বছর লাপিদ প্রধানমন্ত্রী হবেন।

অবশ্য এর আগে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সেটি প্রমাণে ব্যর্থ হলে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিতে ২০০৯ সাল হতে বেনিয়ামিন নেতানিয়াহু একটানা ক্ষমতায় আছেন। এর আগে ১৯৯০ এর দশকেও তিনি তিন বছর প্রধানমন্ত্রী ছিলেন। ৭১ বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে।

প্রসঙ্গত, ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ মোট আসন সংখ্যা ১২০টি। সরকার গঠনের জন্য ৬১টি আসনের প্রয়োজন হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102