ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৭ বার পঠিত

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন। আগামী ২৬ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করতে বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়েছে ভারত। তবে ওই তারিখ থেকে ট্রেনে যাত্রী পরিবহন করবে কি না, তা এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হবে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা দেখা না দিলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ট্রেন চালু হতে পারে বলে জানান তিনি।

ঢাকা-কোলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস প্রায় ২৫ মাস ধরে বন্ধ রয়েছে। ২০০৮ সালের ১৪ এপ্রিলে উভয় দেশে চলাচল শুরু করে মৈত্রী এক্সপ্রেস। অপরদিকে বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় ২০১৭ সালের ৯ নভেম্বর।
এর পাশাপাশি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু ছিল। তবে করোনার কারণে ট্রেনটিতে এখন পর্যন্ত কোনো যাত্রী পরিবহন করা হয়নি।

খুলনা-কোলকাতা রেলপথের দূরত্ব ১৭২ কিলোমিটার এবং এ রুটের যাত্রীপ্রতি ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) এসি সিট দুই হাজার পাঁচ টাকা ও এসি চেয়ার এক হাজার ৫০৫ টাকা। আর ঢাকা-কোলকাতার দূরত্ব ৩৭৫ কিলোমিটার এবং এ রুটের যাত্রীপ্রতি ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) এসি সিট তিন হাজার ৫০৫ টাকা ও এসি চেয়ার দুই হাজার ৫০৫ টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102