দীর্ঘ কোয়ারেন্টিন শেষে রোববার বড়ি ফিরেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আসা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পাওয়ার পরে নিজ দেশে ফেরার অনুমতি পান তারা।
আইপিএলে ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকার হিসেবে এসেছিলেন অনেক অস্ট্রেলিয়ান। ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়ংকর পরিস্থিতির কারণে আইপিএল বন্ধ হয়ে যায়। আইপিএল বন্ধ হলেও বাড়ি ফিরতে পারছিলেন না তারা। কোয়ারেন্টিন পর্ব শেষে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরার অনুমতি মেলে স্মিথ-ওয়ার্নারদের।
ভারতে সংক্রমন বেড়ে যাওয়ায় খেলার মাঝামাঝি আইপিএল আসর স্থগিত হয়ে যায়। ভারত থেকে দেশে ফেরা নিষিদ্ধ হওয়ায় ফিরতে পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়া সরকার নিয়ম করেছে, ভারত থেকে কেউ দেশে ফিরতে পারবে না। তাই ট্রানজিট হিসেবে মালদ্বীপক ব্যাবহার করেছেন স্মিথ-ওয়ার্নাররা।
ঝুকিপূর্ণ দেশগুলো থেকে কোভিড নীতিমালা না মেনে দেশে ফেরার চেষ্টা করেলে শাস্তি হিসেবে ৬৬ হাজার মার্কিন ডলার জরিমানা ও ৫ বছরের জেলের বিধান করেছে অস্ট্রেলিয়ার সরকার। ভারত ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় অস্ট্রেলিয়র তাদের দেশের এই প্রটোকল মেনে চলতে বাধ্য হয়েছিলেন।
এমন পরিস্থিতিতে পড়ে ভারত ছেড়ে মালদ্বীপে অবস্থান নিয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সরা। সেখানে ১৪ দিনের পূর্ণ কোয়ারেন্টিন শেষে করোনা নেগেটিভ সনদ নিয়ে নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করেন গত ১৭ মে। মোট ৩৮ জন অস্ট্রেলিয় নিজ দেশে পৌঁছে সেখানে আবার ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন। কোয়ারেন্টিন শেষে করোনা নেগেটিভ আসলে তারা পরিবারের কাছে ফিরে যাবার অনুমতি পাবেন।