ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে মাদারীপুরে নিখোঁজ সেই স্বতন্ত্র মেয়রপ্রার্থীর সন্ধান মিলেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত
মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী মসিউর রহমান সবুজের অবশেষে সন্ধান মিলেছে।

শনিবার রাতেই তিনি নিজ বাড়িতে ফেরেন। এতে করে তার কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এর আগে বিকালে উপজেলার পালপাড়া এলাকা থেকে সবুজকে তুলে নেওয়া হয়। ওসির গাড়িতে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয় যাওয়ার পরেই নিখোঁজ হয় ওই প্রার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় সমর্থকদের নিয়ে গণসংযোগে নামেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মসিউর রহমান সবুজ (প্রতীক নারিকেলগাছ)।

হঠাৎ কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা তাকে ডেকে তার সরকারি গাড়িতে তোলেন। পরে ওসি সবুজকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পর থেকেই নিখোঁজ হন সবুজ।

নিখোঁজ স্বতন্ত্র প্রার্থীর চাচতো ভাই রমিজ হাওলাদার বলেন, বিনাকারণে আমার ভাইকে তুলে নেওয়া হয়। এর পর থেকেই তার নম্বর বন্ধ পাওয়া যায়। ওসির কাছে জিজ্ঞাসা করলে তিনি জানান, ভাই (সবুজ) নাকি ঢাকায় গেছে। কিন্তু আমার ভাই নির্বাচন রেখে ঢাকায় কেন যাবে? আর সেটি পুলিশের গাড়িতে চড়ে কেন?

পরে সন্ধ্যায় সবুজের মুক্তির চেয়ে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে থানা ঘেরাও করে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা একটি নৌকার মিছিল বের করে।

পরে দুপক্ষই মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন।

কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা মোবাইল ফোনে বলেন, সবুজ নিজে তার ব্যক্তিগত কাজে হঠাৎ ঢাকায় যাবেন। আমি মাদারীপুরে যাচ্ছিলাম, তাই তিনি আমার গাড়িতে চড়ে মাদারীপুর গেছেন। এর পর তিনি কোথায় গেছেন, তা আমি জানি না। রাতে তিনি বাড়ি ফিরেছেন।

নৌকার প্রার্থী এসএম হানিফ মোবাইল ফোনে বলেন, নির্বাচনের আগে এমন হামলা, অগ্নিসংযোগ, মারপিট একদম কাম্য নয়। সন্ধ্যায় আমার পার্টি অফিসে মিটিং ছিল। তখন আমার সমর্থকরা নৌকা নৌকা বলে মিছিল নিয়ে এলে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় আমার ১৫ কর্মী হাসপাতালে ভর্তি।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী মশিউর রহমান সবুজ বলেন, আমি বাড়ি ফিরেছি। বিস্তারিত পরে জানাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102