ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে মিলল মুক্তি, কুইন্স টাউনে বাংলাদেশ দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য ও সাপোর্টিং স্টাফের চতুর্থ করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশ দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদের নিউজিল্যান্ডে অবাধে চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করার আগে গত ৮ মার্চ চতুর্থ করোনা পরীক্ষা দেয় বাংলাদেশ। এতে সবাই নেগেটিভ হওয়ায় আজ ক্রাইস্টচার্চে আইসোলেশন ও কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাচ্ছে বাংলাদেশ দল। বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাথে অবস্থান করা বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘এখানে চতুর্থ পরীক্ষায় খেলোয়াড়, দলের সদস্য ও সাপোর্টিং স্টাফদের রিপোর্টে নেগেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘আইসোলেশন ও কোয়ারেন্টাইনে আমাদের সহযোগিতায় সংশ্লিষ্ট নিউজিল্যান্ড ম্যানেজমেন্টের উপর আমরা সন্তুস্ট।’ জালাল ইউনুস আরও জানান, লিঙ্কনে গতকালই শেষবারের মতো গ্রুপ অনশীলন করে টাইগাররা।

নিউজিল্যান্ডের নিয়মনুযায়ী, ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাইরে অবাধে চলাফেরা করা যাবে। তাই নিয়মনুসারে, এখনও যে কোনও জায়গায় নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে বাংলাদেশ। নিজ দেশে কোনও টুর্নামেন্ট কিংবা সিরিজে কঠিন জৈব সুরক্ষা বলয়ে থাকলেও বাংলাদেশ দল এমন সুযোগ সুবিধা আগে পায়নি।

১৪ দিনের এই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শেষে আজ দুপুরের দিকে কুইন্স টাউনের উদ্দেশ্যে ক্রাইস্টচার্চ ছাড়ে বাংলাদেশ। এই শহরে পাঁচ দিনের ক্যাম্প করবে তারা। ক্যাম্প শেষে ১৬ মার্চ ডুনেডিন পৌঁছবে টাইগাররা।

ডুনেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আর ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয় শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

পরে হ্যামিল্টনের সেডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে পরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। এই শেষ দু’টি টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102