ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে মুক্তি পেলো আরমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

নির্দোষ হয়েও প্রায় পাঁচ বছর কারাভোগ করার পর মুক্তি পেয়েছে আরমান। হাইকোর্টের নির্দেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিনাদোষে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রায় পাঁচ বছর কারাভোগ করার পর রাজধানীর পল্লবীর বেনারসি পল্লীর কারিগর আরমানকে হাইকোর্টের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

কাশিমপুর কারাগার থেকে বেলা ১২টা ৩০ মিনিটের সময় মুক্তি পান আরমান। এসময় কারাকর্তৃপক্ষ মায়ের হাতে তুলে দেন আরমানকে। মুক্ত আরমানকে কাছে পেয়ে বারবারই জ্ঞান হারাচ্ছিলেন মা বানু। আনন্দ যেনো বাঁধ মানছিল না কারোরই।

গতকাল জেল কর্তৃপক্ষের কাছে আরমানের মুক্তির কাগজপত্র আসার পর যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।

প্রসঙ্গত, নামের সাথে মিল থাকায় মাদক মামলায় সাহাবুদ্দিন ওরফে আরমানের জায়গায় পল্লবীর এই আরমানকে গ্রেফতার করে পুলিশ। নির্দোষ হয়েও ওই মামলায় আরমানের ১০ বছর জেল হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102