ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে মুখ খুললেন কঙ্গনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৫০ বার পঠিত

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কঙ্গনা রানাউতের মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘ধাকড়’। প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি ১০ কোটি টাকাও আয় করতে পারেনি। এ নিয়ে কয়েকদিন ধরেই বেশ চাপে কঙ্গনা। তাকে নিয়ে করা হচ্ছে কটাক্ষ, হাসি ঠাট্টা। অনেকে এমনও বলছেন, এই বোধহয় কঙ্গনার পতন শুরু। এতদিন চুপ থাকলেও সেসব নিয়ে এবার মুখ খুললেন ‘কুইন’।

কঙ্গনা চুপ থাকার মেয়ে নন। তার কথার তির থেকে রেহাই পায় না বলিউডের তাবড় তাবড় তারকারাও। সুযোগ পেলেই যাকে তাকে কথা দিয়ে ঘায়েল করেন অভিনেত্রী। তিনি নিজের বিরুদ্ধে হওয়া এত সমালোচনার পরও যে এতদিন মুখ বুজে ছিলেন, সেটা একপ্রকার অবাক করার মতো ব্যাপারই বটে। কিন্তু আর কতদিন। তাই সব সমালোচনার জবাবই দিয়ে দিলেন নায়িকা।

‘ধাকড়’ ব্যর্থ হওয়া প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে কঙ্গনা লিখলেন, রাশি রাশি সাফল্যের উদাহরণও তো রয়েছে। মনে করিয়ে দিতে চাইলেন, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মণিকর্নিকা’র কথা। ১৬০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল কঙ্গনা পরিচালিত ও অভিনীত সেই ছবি। তারপর করোনা আবহে এক বছর ঘরবন্দি। কিন্তু প্রস্তুতি নিয়েছেন পরের কাজের জন্যও।

২০২১ সালে মুক্তি পায় জয় কঙ্গনা অভিনীত ললিতার জীবনী ‘থালাইভি’। নায়িকার কথায়, ‘থালাইভি’ ছিল আমার জীবনের সবচেয়ে বড় কাজ। ওটিটিতে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সেই ছবি।’ আর ‘লক আপ’? ২০২২ সালের সবচেয়ে বড় সাফল্য তো তার সঞ্চালনা! সে কথাও মনে করিয়ে দিলেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, ‘আমার প্রচুর আশা ‘লক আপ’-এর সঙ্গে জড়িয়ে।’

জীবনে ওঠাপড়া তো থাকবেই, তাই বলে নেতিবাচক চিন্তা-ভাবনা করেন না কঙ্গনা। গত মাসে মুক্তি পাওয়া ছবি ‘ধাকড়’ মুখ থুবড়ে পড়তেই তার দিকে ধেয়ে এসেছিল রাশি রাশি বিদ্রুপ। সে সবের পরোয়া করেননি অভিনেত্রী। বরং, নিন্দকদের খানিক করুণা করে নিজের আনন্দ জাহির করে চলেছেন বলিউডের ‘কুইন’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102