ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে শেষ হতে চলেছে ১৭ বছরের অপেক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৮ বার পঠিত

হার দিয়ে শুরু করা বাংলাদেশ দলের পরবর্তী প্রতিপক্ষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১ নম্বরে থাকা ইংল্যান্ড। বুধবার আবুধাবিতে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদ ও ওয়েন মরগ্যানের দল। যে ম্যাচের মধ্য দিয়ে ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

১৭ বছর আগে শুরু হয় ২০ ওভারের ক্রিকেট। টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি ফরম্যাট বিশেষ মনোযোগ পায় ক্রিকেটপ্রেমীদের। এর প্রধান কারণ তুলনামূলক অনেক কম সময়ে ম্যাচের ফলাফল পাওয়া। তবে দিনদিন জনপ্রিয় এই ফরম্যাটে এখনো ইংল্যান্ডের মুখোমুখি হয়নি বাংলাদেশ। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে অপ্রত্যাশিতভাবে।

অপ্রত্যাশিত বলার কারণ আইসিসির বদলে যাওয়া নিয়ম। গ্রুপ পর্ব চলাকালীনই নিয়ম বদল করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগে ভারত-পাকিস্তানের সঙ্গে গ্রুপ ২-তে খেলার কথা থাকলেও পরে জায়গা হয় গ্রুপ ১-এ। আর এই বদৌলতেই ইংলিশদের মুখোমুখি হতে চলেছে টাইগাররা।

বাংলাদেশ সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়ের সঙ্গে ১৬টি, এরপর নিউজিল্যান্ড ১৫। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে ১২টি করে ম্যাচ। ভারতের বিপক্ষে ১১টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯টি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি টি-টোয়েন্টি খেলেছে লাল-সবুজরা।

এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ৫, নেদারল্যান্ডের বিপক্ষে ৪, ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে রয়েছে ২টি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা। একবার করে মুখোমুখি হয়েছে কেনিয়া, নেপাল, হংকং ও পাপুয়া নিউগিনির। আর আগামী ২৭ অক্টোবর এই তালিকায় ১৭তম দেশ হিসেবে যোগ হতে চলেছে ত্রি লায়ন্সদের নাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102