ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে সরানো হলো কলেজছাত্রীর চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

বড়লেখায় অবশেষে কলেজছাত্রীর পরিবারের চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করেছে থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বুধবার বিকালে প্রতিপক্ষের দেওয়া রাস্তার সব প্রতিবন্ধকতা দূর করেন।

এ সময় থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক নবগোপাল, প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান, ইউপি সদস্য মাসুদুর রহমান রানা, কবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবারের যুগান্তরের অনলাইন সংস্করণে ‘তিন মাস ধরে অবরুদ্ধ পরিবার, অনার্স পরীক্ষা দিতে পারলেন না মনি’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে এ মানবিক ঘটনাটি আদালত ও পুলিশ প্রশাসনের নজরে আসে।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আলা উদ্দিনের পরিবারকে প্রভাবশালী প্রতিবেশীরা চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, গাছের চারা রোপণ ও কাটা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আলাউদ্দিনের একমাত্র মেয়ে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনিকেও তারা কলেজে যেতে দেয়নি। দীর্ঘদিন ধরে পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় বসবাস করছিল। প্রতিপক্ষের ভয়ভীতিতে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনি মঙ্গলবারের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায়ও অংশ নিতে পারেননি।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, গণমাধ্যমে ঘটনাটি প্রকাশের পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আদালতের নির্দেশে বুধবার বিকালে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভুক্তভোগীদের চলাচলের রাস্তার সব প্রতিবন্ধকতা অপসারণ করেছেন। এখন তারা রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে প্রতিপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102