ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে সাকিব ইস্যুতে নতুন মোড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৭ বার পঠিত

বাপ্পি আলম, ক্রীড়া প্রতিবেদক: অবশেষে সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে সাকিবের ইউ টার্ন। অনেক ঘটনার শেষে সাকিব আল হাসান ফিরলেন জাতীয় ক্রিকেট  দলে। যাচ্ছেন সাউথ আফ্রিকা সফরে, প্রস্তত আছেন সকল ফরমেটে খেলার জন্যে।

যেখানে তাকে দুদিন আগেই দির্ঘ ছুটি দেয়া হলো, সে নিজেও শারিরিক ও মানষিক ভাবে এই সফরের জন্যে প্রস্তুত নয় বলে জানিয়েছিলেন। সেখানে দুবাই থেকে ফিরেই আচমকা বোর্ড সভাপতির সাথে দীর্ঘ বৈঠক শেষে এই ইউ টার্ন আপাতত ক্রিকেট প্রেমিদের কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এর সুযোগ করে দিয়েছেন সাকিব আল হাসান।

সাংবাদিক সন্মেলনে তিনি জানান যে তিনি সব ফরমেটের ক্রিকেট খেলতে প্রস্তুত । আর তার প্রয়োজনীয়  ছুটি বা বিশ্রামের সিদ্ধান্ত নেবে বোর্ড। শনিবার সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন সাকিব— বোর্ড সভাপতির সাথে তার বিভিন্ন সময়ে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে বোর্ডে। তিনি আরো জানান আমরা গোটা বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটি ফরমেটেই আছি (বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে), কাজেই তিনটি ফরমেটেই আমাকে পাওয়া যাবে সবসময়। বোর্ড সিদ্ধান্ত নেবে, কোন সময় আমাকে বিশ্রাম দেয়া দরকার। তিনি জানান এই দক্ষিণ আফ্রিকা সিরিজেও আমাকে পাওয়া যাবে।’

সাকিবকে পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে টিম স্পিরিট বেড়ে যাবে বলে মনে করছেন বিসিবি সভাপতি—‘দক্ষিণ আফ্রিকায় সম্ভবত সবচেয়ে কঠিন একটি সিরিজ খেলতে যাচ্ছি আমরা। শক্তিশালী ভারত ও কিছুদিন আগে সেখানে হোয়াইটওয়াশড হয়ে এসেছে। আমি নিশ্চিত, সাকিবের অন্তর্ভুক্তিতে টিম স্পিরিট অনেক বেড়ে যাবে বলে জানান বিসিবি প্রধান।

দঃআফ্রিকার মত ভিন্ন পরিবেশে গেলে মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। আশা করি, তেমন কিছুই হবে এবং ভালোভাবে দলের জন‍্য পারফর্ম করতে পারব। এমন টাই আশা ব্যক্ত করেছেন সাকিব আল হাসান।

৫ ভাগে বিভক্ত হয়ে এবার জাতীয় দল যাচ্ছে দঃআফ্রিকা সফরে। রোববার রাতে সর্বশেষে যাচ্ছেন সাকিব আল হাসান। এমনটাই এখন পর্যন্ত নির্ধারিত আছে।

এই সিরিজে সাকিব VS বিসিবি এটাই যেনো হয় শেষ নাটকিয়তা। এটাই ক্রিকেট প্রেমিদের কাম্য এখন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102