ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশ্যই শ্রীলঙ্কা সিরিজ খেলব: সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

পারিবারিক সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব আল হাসান। একই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সেই অনিশ্চয়তা দূর করে দিলেন সাকিব নিজেই।

বুধবার যুক্তরাষ্ট্র থেকে ফিরে বাঁহাতি স্পিন অলরাউন্ডার জানালেন, শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া যাচ্ছে। ক্রিকেট থেকে অনেকদিন দূরে ছিলেন বলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে হাত পাকিয়ে নেবেন।

সাকিব বলেছেন, ‘এটায় (শ্রীলঙ্কা সিরিজ) সন্দেহের তো কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি কোনো ইমার্জেন্সি থাকত, অবশ্যই সেটা অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলব।’
নিজের মানসিক ফিটনেস নিয়ে সাকিব বলেছেন, ‘এখন অবশ্যই ভালোবোধ করছি। ফোকাসটা এখন ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’

ঈদের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৮ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। ঢাকা টেস্ট শুরু ২৩ মে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102