ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

শুক্রবার রাতটা বহুদিন মনে থাকবে ব্রাজিল সমর্থকদের। রুদ্ধশ্বাস ম্যাচে ১-১ গোলে ড্র করে টাইব্রেকারে হেরে যায় তিতে ভক্তরা।

এই হার খুবই যন্ত্রণার এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট সেলেসাওদের জন্য। আর নেইমারের জন্য তো আরও বেশি কষ্টের।

চোটের কারণে দুই ম্যাচ খেলে না পেরে একাদশে ফিরে দারুণ খেলছিলেন নেইমার। গতকাল রাতেও দুর্দান্ত এক গোল করেছেন। ম্যাচজুড়ে অসাধারণ খেলেছেন। কিন্তু দলকে সেমিফাইনালে তুলতে পারেননি দ্য ফেনোমেনন।

তাই ম্যাচ শেষে নেইমারের কান্না দেখে কে?

অভিমানী এই ফরোয়ার্ড অবসরের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি ফিরব।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাচের পর অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’

শুক্রবার রাতের ম্যাচে দুর্দান্ত গোল করে জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ৩০ বছর বয়সি এ স্ট্রাইকার। তবে টাইব্রেকে তাকে দিলে শুট করাননি তিতে।

এর আগে রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

এর আগে ২০১৪ সালে নেইমারহীন ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে হারায় জার্মানি।

এবারও ইউরোপ বাধা দূর করতে পারেনি ব্রাজিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102