ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘অবসরের’ ঘোষণা দিয়ে আক্ষেপে পুড়ছেন সানিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

২০২২ সালের শেষদিকে বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারের ইতি টানবেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে নারী দ্বৈতে তামারা জিদানেস্ক ও কাইয়া ইয়ুভানেস্কের কাছে হেরে যান নাদিয়া কিচেনক ও সানিয়া জুটি। এরপরই এই পরিকল্পনার কথা জানান ভারতীয় সুপারস্টার।

তবে মিশ্র দ্বৈতে বেশ এগিয়ে যান সানিয়া ও রাজীব রাম জুটি। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জেসন কুবলার-জেমি ফার্লিসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তারা। কিন্তু এরপরই ভোল পাল্টে গেলো সানিয়ার। তিনি বলছেন, অবসর নেয়ার ঘোষণা দেওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে।

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে সনি স্পোর্টস নেটওয়ার্ককে সানিয়া বলেন, ‘সত্যি বলতে আমার মনে হচ্ছ, খুব দ্রুত, অতি তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। এজন্য এখন আক্ষেপই হচ্ছে। কারণ, সবাই এর কারণটা জানতে চাচ্ছেন।’

তদুপরি এখন অবসরের ভাবনা মাথায় রাখতে চান না ৩৫ বছর বয়সী টেনিস তারকা। সামনে শুধু জেতার জন্য খেলে যেতে চান তিনি। সানিয়া বলেন, ‘জিততেই আমি খেলছি। যতদিন খেলব, জেতার চেষ্টা করবো।’

তাহলে কি চলতি বছরের শেষে অবসর নিচ্ছেন না সানিয়া? খেলা চালিয়ে যাবেন তিনি? অবশ্য তা পরিষ্কার করেননি হায়দরাবাদি কন্যা।

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকপত্নী বলেন, ‘ওই সময় কী হবে তা নিয়ে ভাবছি না। আমি এখনও জিততে চাই। সামনে যত টুর্নামেন্ট খেলব, সেগুলোতে ম্যাচ জেতার চেষ্টা করবো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102