ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবসর নয়, বিশ্বকাপ পর্যন্ত ‘ছুটি’ নিচ্ছেন তামিম!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪০ বার পঠিত

গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের অবসর ইস্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বয়ং সাংবাদিকদের কাছে এই তথ্য দিয়েছিলেন। এরপর থেকেই গুঞ্জন, তামিম যে কেনো সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করতে পারেন। এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, অবসর নয়; অন্যরকম একটা ঘোষণা দিতে যাচ্ছেন তামিম ইকবাল।

বিজ্ঞাপন

গত কয়েকদিন দফায় দফায় তামিমের সঙ্গে বৈঠক করেছেন বিসিবির কর্তারা। তাকে সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ করা হয়েছে বারবার। তামিম তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসা গেছে বলে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সেই সূত্রমতে, তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না। বরং তিনি চলতি বছরে এই ফরম্যাট থেকে সাময়িকভাবে ছুটি নিচ্ছেন!

জানা গেছে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তামিম এই ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। চলতি বছর বাংলাদেশের বেশ কিছু টেস্ট আর ওয়ানডে ম্যাচ আছে। তামিম টি-টোয়েন্টির বদলে এই দুই ফরম্যাটে জোর দেবেন। এ বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সেই আসরের পর বিসিবি যদি মনে করে তামিম টি-টোয়েন্টি খেলতে পারবেন, তাহলে তামিম নাকি এই ফরম্যাটে আবার ফিরতেও পারেন। আজ বৃহস্পতিবার বিকালের সংবাদ সম্মেলনে তামিম এমন কিছুই ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102