ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশের কারনে শিশুসহ ১০০ রোহিঙ্গা ও বাংলাদেশিকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি: অবৈধভাবে মালয়েশিয়ার তীরে ওঠার চেষ্টাকালে শিশুসহ ১০০ রোহিঙ্গা ও বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স।

অবৈধভাবে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা, আটক শতাধিক
স্থানীয় সময় শনিবার (৩০ এপ্রিল) সকালে পেরাক রাজ্যের কুয়ালাগুলা স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বহনকারী ট্রলারটি ওই এলাকার বালির কেল্লায় আটকে পড়ার পর সকাল ১০টায় তাদের সবাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা মিয়ানমার নাকি বাংলাদেশ থেকে সাগর পাড়ি দিচ্ছে তা স্পষ্ট নয়। তিন বছর আগে মিয়ানমারে সেনাবাহিনীর নির্মম নিপীড়নের মুখে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা।

গ্রেফতারকৃতদের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বর্তমানে কুয়ালা কুরাউইয়ের মেরিন পুলিশ ফোর্স জেটিতে সবাইকে রাখা হয়েছে। অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102