ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীতে র‍্যাবের অভিযান, ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনির নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এ ছাড়া ওই বাড়ি থেকে অর্থ, স্বর্ণালঙ্কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলেও জানানো হয়। গতকাল শুক্রবার রাত ১০টা থেকে এ অভিযান চলে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে র‍্যাব সদর দপ্তর ও র‍্যাব-৩ যৌথভাবে এ অভিযান চালায়।

পলাশ কুমার বসু জানিয়েছিলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ অভিযান চালানো হয়। এরই মধ্যে স্বর্ণালঙ্কার ও অর্থ জব্দ করা হয়েছে। মনিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

জানা গেছে, মনির হোসেন গোল্ডেন মনির নামেও পরিচিত। তাঁর স্বর্ণালঙ্কারের ব্যবসা ছিল। এখন তিনি একজন গাড়ি ব্যবসায়ী। তাঁর গাড়ির শোরুম রয়েছে। ওই শোরুমেও অভিযান চালিয়েছে র‍্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102