ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘অবৈধ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না’ – তাহসিনা রুশদীর লুনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩৮ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি’র মূলনীতি হচ্ছে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। যেকোনো দুর্যোগে-দুর্ভোগে বিএনপিই মানুষের পাশে দাঁড়ায়। মানুষ বিএনপি’র সঙ্গে আছে, আমরাও জনগণের পাশে আছি। সাম্প্রতিক বন্যায়ও তার ব্যতিক্রম হয়নি। সুতরাং মানুষের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় আসবে। এই অবৈধ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বর্তমান বিনাভোটের সরকার সিলেটের মতো এত বড় অঞ্চলের কোটি কোটি বানভাসিদের জন্যে বরাদ্দ করেছে মাত্র ৬০ লাখ টাকা। যা হয়তো জনপ্রতি মাত্র ৬ টাকা করে বরাদ্দ। কিন্তু যখন গোটা সিলেটবাসী বন্যায় হাহাকার করছে ঠিক তখন সরকার পদ্মা সেতু উৎসব করছে। বন্যার শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়।

সেই ছবিটি ছিল নিখোঁজ এম. ইলিয়াস আলী। তিনি ২০০৪ সালে সিলেটের আনাচে-কানাচে বন্যার্তদের পাশে থেকে সেবা দিয়েছিলেন বলে এই বন্যায় ইলিয়াস আলীর অনুপস্থিতি অনুভব করছে। গতকাল বিকালে পৌরসভার সিএনজি স্ট্যান্ডের সামনে তারেক রহমান সাইবার দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপি’র সভাপতি হাজী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ ও গোবিন্দ মালাকারের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেছেন, এই বিনাভোটের প্রধানমন্ত্রী বলেছেন তার জনগণের দরকার নেই, তার ক্ষমতা দরকার। এই প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী নন। সুতরাং ২শ’টি পদ্মা সেতু করে কোনো লাভ হবে না শেখ হাসিনা। কারণ আপনি দিনের ভোট রাতে নিয়ে এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। তারেক রহমান সাইবার দলের সাধারণ সম্পাদক ফৌজিয়া খিলজী সোহেলী, সাংগঠনিক সম্পাদক ই কে এম সেলিম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102