গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ৮ টি ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার, অভিযান চালিয়ে এসব ইটভাটা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়ে মালিকদের ৩৭ লাখ টাকা জরিমানা করে আদালত।
পরিবেশের ছাড়পত্র না থাকায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মা ব্রিকস, কোনাবাড়ী ব্রিকস, কিরণব্রিকস, সান ব্রিকস, স্টার ব্রিকস সহ ৮টি আটটি ইটভাটাকে ৩৭ লাখ টাকা জরিমানা ও এস্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। জেলায় এ বছর অভিযান চালিয়ে ৪৮টি ইটভাটা বন্ধ করে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।