ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনব কায়দায় বিয়ে করলেন শিবানি-ফারহান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

বলিউডের নজর আজ খাণ্ডালায় ফারহানের খামারবাড়িতে। এখানেই সম্পূর্ণ অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর।

ঘরোয়া আয়োজনেই বিয়ে সারলেন দু’জনে। পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বিয়ের আসরে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করলেন না শিবানী-ফারহান। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে— শপথ জ্ঞাপন করে নতুন জীবনের পথে পা বাড়ালেন তারা। আর বিয়ের এই শপথ নিজেরাই লিখেছেন শিবানী-ফারহান!

বিয়েতে অভিনব স্টাইলে সাজেন শিবানি। মাথায় লাল ওড়না, সঙ্গে লাল রঙা গাউন। কালো রঙা টাক্সিডোতে ধরা দিলেন ফারহান।

ফারহান-শিবানীর বিয়েতে সপরিবারে হাজির হন হৃতিক রোশন। বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশনের সঙ্গে লেন্সবন্দি হন তারকা। সাদা পাঞ্জাবি আর গোলাপি জহর কোটে হ্যান্ডসাম হৃতিক যেন রীতিমতো ফ্যাশন গোলস দিলেন।

শিবানী দান্ডেকরের বেস্ট ফ্রেন্ড রিয়া চক্রবর্তীও বিয়েতে উপস্থিত ছিলেন। মূল অনুষ্ঠানের জন্য সাদা রঙা লেহেঙ্গা চোলিতে ধরা দিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড।

২০১৮ সাল থেকে প্রেম করছেন ফারহান-শিবানী। অবশেষে পূর্ণতা পেল তাদের প্রেমের গল্প। এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানির সঙ্গে ১৭ বছর দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়েছেন ‘দিল চাহতা হ্যায়’ পরিচালক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102