ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনব কৌশলে নকল স্বর্ণের বার বিক্রি, নারীসহ ৪ প্রতারক আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৬৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কৌশলে নকল স্বর্ণের বার বিক্রির ঘটনায় একই চক্রের ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। গত শনিবার (২৯ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার চর ইসলামপুর এলাকা থেকে চক্রের ৩ জন এবং গতকাল রবিবার (৩০ জুন) সদর উপজেলার সরকারপাড়ার বাগানবাড়ি থেকে অপর প্রতারককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিমা বেগম, তার স্বামী শরীফ, ভাই ও আরেক নিকট আত্মীয়।

পুলিশ জানায়, শনিবার সকালে এই ৪ জন পেশাদার প্রতারক বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় সিএনজিতে যাত্রী বেশে অবস্থান করছিলেন। তখন ভুক্তভোগী বিজয়নগর উপজেলার চর ইসলামপুরের বাসিন্দা সুরাইয়া বেগম চম্পকনগর যাওয়ার জন্য ওই সিএনজি স্টেশনে আসলে তাকে যাত্রীবেশী প্রতারকের দল কৌশলে সিএনজিতে তোলেন। কিছুদুর যাওয়ার পর প্রতারকরা কৌশলে ভুক্তভোগীর অগোচরে একটি পুরোনো মানিব্যাগ রাস্তায় ফেলে মানিব্যাগ পাওয়া গেছে বলে গাড়ি থামায়। মানিব্যাগটি খুলে স্বর্ণের বার ও একটি চিরকুট বের করে। এরপর প্রতারকচক্র নিজেদের মধ্যে স্বর্ণটি আসল বলে এর দাম নিয়ে আলোচনা করে ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করেন। তখন চক্রের এক প্রতারক তার বোনের বিয়ের কথা বলে স্বর্ণের বারটি বিক্রি করে দিতে চাইলে ভুক্তভোগী সুরাইয়া বেগম তা ১ লাখ ১০ হাজার টাকায় কিনতে প্রলুদ্ধ হন। কেনার পর ভুক্তভোগী স্বর্ণের বারগুলো নকল বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এই ৩ জনকে তৎক্ষণাৎ আটক করেন। চক্রের অপর সদস্য বিক্রির টাকাসহ পালিয়ে যেতে সমর্থ হয়। আটকের পর ৩ প্রতারকের কাছ থেকে আরো ১টি নকল স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পরদিন সদর উপজেলার বাগানবাড়ি থেকে অপর প্রতারক শরীফকে গ্রেপ্তার করা হয়। আসামি শরীফকে সাথে নিয়ে পরিচালিত অভিযানে তার বাসা থেকে আরো ৫টি নকল স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম জানান, আসামিরা পিতলের চামচ কেটে বিশেষ কৌশলে স্বর্ণের বারের আদল তৈরি করেন এবং ২২ ক্যারেটের সিল যুক্ত করে আসল স্বর্ণের বারের রূপ তৈরি করেন যা নকল চিহ্নিত করা কঠিন। এই প্রতারণার সাথে জড়িত সকল প্রতারককে আটক করা হয়েছে। আসামিরা দোষ স্বীকার করেছে। চক্রের সদস্যদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102