ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনেতা তৌসিফের বিরুদ্ধে থানায় তরুণীর অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় অভিযোগ করেছেন শামসুন্নাহর কনা নামে এক তরুণী। শনিবার (১৬ জানুয়ারি) সকালে থানায় হাজির হয়ে তৌসিফের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। যার নম্বর ৭৫৫।

তার অভিযোগ- ‘নাটকের অভিনেত্রী বানাবেন’ এমন প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় ৫ লাখ টাকা নিয়েছেন তৌসিফ।

জিডিতে কনা উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে তৌসিফের সঙ্গে ১৮ মাস আগে পরিচয় হয় তার। গত ছয় মাস আগে ০১৬**৯৭৮৯০৯ এই নাম্বারে কনার কাছ থেকে বিশ হাজার টাকা নেন তৌসিফ। এরপর তৃতীয় পক্ষ শাহরিয়া হোসেনের মাধ্যমে সোনালী ব্যাংক, সাহাপুর শাখা, চাটখিল, নোয়াখালী অ্যাকাউন্ট নং ৩৪১০০৪৪১ হিসাবের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও তিন লাখ বিশ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর তৌসিফ তরুণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। তার ব্যবহৃত সব নম্বর বন্ধ করে দেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কনা গণমাধ্যমকে বলেন, বিভিন্ন সময় তৌসিফ আমার কাছে টাকা দাবি করেছে। আমি আমার ইচ্ছা পূরণ করার জন্য তাকে টাকাও দিয়েছি। তার সঙ্গে আমার দুই বছর আগে থেকে ফেসবুকে পরিচয়। রিয়েল আইডি দিয়েই তার সঙ্গে কথা হয়েছে আমার। ভিডিও কলে কথা বলেছি আমরা। প্রথম দিকে রিয়েল আইডি দিয়ে কথা হলেও পরে তৌসিফ ফেইক আইডি দিয়ে আমার সঙ্গে কথা বলত। রিয়েল আইডি দিয়ে কথা বললে তার সমস্যা হবে, তাই ফেইক আইডি দিয়ে কথা বলত। তারপর আমাকে সব জায়গায় ব্লক করে দিয়েছে তৌসিফ।

জিডির বিষয়টি জানেন উল্লেখ করে অভিনেতা তৌসিফ গণমাধ্যমকে বলেন, মডেল বানানোর নামে আমি ৫ লাখ টাকা নিয়েছি, এটাও শুনতে হলো আমাকে। আমার আইডি ভেরিফায়েড করা। কেউ যদি ভুল জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয় সেটার দায়ভার আমার না। আমি বান্দরবনে শুটিংয়ে ছিলাম। সেখান থেকে ফিরেছি। সাইবার ক্রাইমে কথা বলব বিষয়টি নিয়ে।

এদিকে, সাধারণ ডায়েরি বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক আতাউল মাহমুদ।

গণমাধ্যমকে তিনি বলেন, জিডির বিষয়ে অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখে তারপর বিস্তারিত জানাতে পারব। ধারণা করছি, ফেসবুকে প্রতারণার মাধ্যমে ওই তরুণীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102