ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনেত্রীদের মৃত্যু রীতিমতো দুঃখজনক: নুসরাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৯ বার পঠিত

গেল দুই সপ্তাহে কলকাতায় তিন অভিনেত্রীর অস্বাভাবিক মত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।

তবে অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহানের দাবি, দ্রুত শিখরে পৌঁছনোর ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা তাদের ডেকে নিচ্ছে মানসিক অসুখে। চাহিদা না মিটলেই মানসিক যন্ত্রণা। সেখান থেকে হয়তো চরম সিদ্ধান্ত নিচ্ছেন উঠতি মডেল-অভিনেত্রীরা।

শুক্রবার (২৭ মে) নিজের নির্বাচনী এলাকা বসিরহাটের এক নম্বর ব্লকের সোলাদানা বাজারে রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দেন নুসরাত। সেখানেই তিনি এমন মন্তব্য করেন।

নুসরাত বলেন, ‘অভিনেত্রীদের মৃত্যু রীতিমতো দুঃখজনক। এই রকম কাজ যেন কেউ না করেন, এই প্রার্থনা করি। ’

‘আসুর’ সিনেমার এই নায়িকা বলেন, ‘সম্প্রতি একটি প্রবণতা দেখা দিচ্ছে। নতুন প্রজন্মের অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা, শিখরে পৌঁছতে গিয়ে তা না পেয়ে মানসিক যন্ত্রণা। তারপর সেখান থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। এটা খুবই দুঃখের। আর কেউ যেন এমনটা না করেন। ’

বুধবার (২৫ মে) ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রী বিদিশা দের দেহ। বিদিশার মৃত্যুর পর শুক্রবার (২৭ মে) সকালে কলকাতার পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষার মরদেহ। এর আগে ১৫ মে দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টেলিভিশন অভিনেত্রী পল্লবী দের মরদেহ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102