ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘অভিনেত্রী কঙ্গনার গালের মতো মসৃণ রাস্তা বানাব’, কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

‌‘অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালের মতো মসৃণ রাস্তা বানিয়ে’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে জড়ালেন ভারতের ঝাড়খণ্ডের এক কংগ্রেস বিধায়ক। নিজের বিধানসভা কেন্দ্রের জন্য ১৪টি নতুন রাস্তা বানানোর কথা জানানোর সময়ই তিনি বলেন, ‘রাস্তাগুলো হবে কঙ্গনার গালের মতোই মসৃণ।’ স্বাভাবিকভাবেই তার এমন মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই নেতার ওই ঘোষণার ভিডিও ভাইরাল হয়েছে।

ঝাড়খণ্ডের জামতাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. ইরফান আনসারি। ভিডিওয় তাকে বলতে শোনা যায়, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি জামতাড়ার রাস্তাগুলো অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালের মতো মসৃণ হয়ে উঠবে। ১৪টি রাস্তার কাজ শিগগিরই শুরু হবে।’’

গত সপ্তাহেই বিতর্কে জড়িয়েছিলেন ওই কংগ্রেস নেতা। তিনি বলে বসেছিলেন, ‘বেশিক্ষণ মাস্ক পরে থাকলে স্বাসকষ্ট হতে পারে। তাই সারক্ষণ মাস্ক পরে থাকার দরকার নেই।’ ভারতে যখন হু হু করে বাড়ছে ওমিক্রনের দাপট, সেই পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধি হয়ে এমন ভুল বার্তা দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েন আনসারি। এবার কঙ্গনার গালের সঙ্গে রাস্তার তুলনা করে নতুন করে বিতর্ক বাঁধালেন তিনি।

 

এদিকে সম্প্রতি নায়িকাদের সঙ্গে রাস্তার মসৃণতার তুলনা বারবারই উঠে আসতে দেখা গিয়েছে রাজনীতিবিদদের মুখে। কিছুদিন আগেই মহারাষ্ট্রের মন্ত্রী ও শিব সেনা নেতা গুলাবরাও পাটি হেমা মালিনীর গালের সঙ্গে তার বিধানসভা এলাকার রাস্তার তুলনা করেছিলেন। পরে অবশ্য তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন। আবার ২০২১ সালের নভেম্বরে রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র সিং ক্যাটরিনা কাইফের গালের সঙ্গে রাস্তার তুলনা করেছিলেন। এরও বহু বছর আগে লালুপ্রসাদ যাদব হেমা মালিনীর গালের সঙ্গে বিহারের রাস্তার তুলনা করে বিতর্কে পড়েছিলেন।

সূত্র : সংবাদ প্রতিদিন, হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102