ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনেত্রী শ্রাবন্তীর নামে মামলা, হতে পারে ৭ বছরের কারাদণ্ড!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

ফের বিতর্কে জড়াল টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম। এবার সোজা আইনি ঝামেলায় পড়লেন তিনি। তার নামে দায়ের হয়েছে মামলা। অভিযোগ প্রমাণিত হলে অভিনেত্রীর ৭ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে রেখেছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলস এবং বাঁধা ছিল মোটা চেইনের সঙ্গে। ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো’।

ওই সময়েই ছবিটি নিয়ে তোপের মুখে পড়েছিলেন শ্রাবন্তী। এবার পড়লেন আইনের গ্যাঁড়াকলে। তার বিরুদ্ধে বণ্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ শ্রাবন্তী। তার আইনজীবী এস কে হাবিবউদ্দিন জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে দেখা করে তারা আগে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন। এরপরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে ভারতের বনদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন তা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বনদপ্তরকে সহযোগিতা করা এবং বনপ্রাণ সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102