ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনয়ের জন্য শয্যাসঙ্গিনী হওয়া, যা বললেন অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৩ বার পঠিত

গত ৪ জুন ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পূজা বন্দ্যোপাধ্যায়ের ‘পাপ’-এর দ্বিতীয় সিজন। মার্চে এই ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য পুত্র কৃশিবকে নিয়ে দীর্ঘদিন পর কলকাতায় ফিরেছিলেন তিনি। মা হওয়ার পর প্রথম কাজ এটি।
কাজের মাঝে ভারতীয় গণমাধ্যমে কাস্টিং কাউচ নিয়ে কথাও বলেছেন পূজা। এসময় তিনি বলেন, ভালো কাজ করার জন্য কারো শয্যাসঙ্গিনী হতে পারবো না।

পাশাপাশি তিনি আরো বলেন, কাজের জন্য অডিশন দিতে হয়েছে একাধিকবার। তবে টালিউডে নয়। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমি কখনোই কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিইনি। ভালো কাজ করার জন্য কারো শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাবও গ্রহণ করিনি।

অভিনেত্রী আরো বলেন, এমন অনেককেই চিনি, যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। কিন্তু শেষমেশ কাজ না পেয়ে ‘মিটু’ অভিযোগ এনেছেন। মেয়েরা মুখ বুজে অন্যায় মেনে নেয় বলেই এ ধরনের শোষণ করার সাহস পায় কিছু মানুষ। প্রতিবাদ করতে শুরু করলেই ছবিটা কিছুটা হলেও বদলাবে।

পূজা বলেন, আমি কখনোই প্রতিযোগিতায় বিশ্বাসী নই। আমি যা পেয়েছি, তা নিয়েই খুব খুশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102