ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিবাসনে পিছিয়ে থাকবে না শেরপুর: বিদেশে কর্মী প্রেরণে নতুন সুযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৯ বার পঠিত

মানব সম্পদ রপ্তানী ও বিদেশে কর্মী প্রেরনের ক্ষেত্রে সারাদেশের মধ্যে শেরপুর জেলা সবচেয়ে পিছিয়ে আছে। জেলা সদরে সরকার অনুমোদিত এলায়েন্স গ্রুপের এলায়েন্স ওভারসিজ চালু হওয়ায় বিদেশে কর্মী প্রেরণে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

জেলার ৫টি উপজেলা থেকে প্রতি বছর ১০ হাজার দক্ষ কর্মী বিদেশে যাওয়ার কথা রয়েছে। শুধুমাত্র জনসচেতনতা ও সঠিক তথ্য জানা না থাকায় সুযোগ থাকা সত্বেও এ জেলার মানুষ বিদেশ কর্ম করতে যেতে পারছেননা। তবে জেলা সদর ও নকলা উপজেলায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, বাকী তিন উপজেলাতেও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তারা। শেরপুর জেলায় সরকার অনুমোদিত কোন রিক্রটিং এজেন্ট ছিলোনা। যে কারণে এ জেলার লোকজন দালালদের খপ্পরে পরে নানাভাবে প্রতারিত হতো। জেলার অনেক মানুষ ইতিপূর্বে বিদেশে পাড়ি দিতে গিয়ে ভিটেমাটি হারিয়েছে। তাই অনেকেই ইচ্ছা থাকা সত্বেও বিদেশ যেতে আগ্রহী নয়।

তবে সরকারের কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তত্বাবধানে সরকার অনুমোদিত এলায়েন্স গ্রুপের এলায়েন্স ওভারসিজ শেরপুরে তাদের কার্যক্রম শুরু করেছে। দালাল নয় তারা সরাসরি বিদেশ যেতে ইচ্ছুকদের বিশ্বস্থতার মাধ্যমে বিদেশ পাঠানোর কার্যক্রম শুরু করেছেন।

এ লক্ষে শেরপুরের নবীনগরের পাসপোর্ট অফিসের পার্শ্বেই তাদের অফিস উদ্বাধন করা হয়েছে। গত ৯ আগষ্ট বিকেলে জামালপুর ও শেরপুর জেলার দায়িত্বে থাকা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জামালপুরের সহকারী পরিচালক ইকরামুন্নাহার ও শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম এ অফিসের উদ্বোধন করেন। আর এটাই হচ্ছে শেরপুর জেলার সর্বপ্রথম কোন সরকার অনুমোদিত রিক্রটিং এজেন্ট, যারা জেলা সদর থেকে বিদেশে কর্মী পাঠানো শুরু করলেন।

উদ্বাধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠােনর এমডি জুলফিক্কার আলী কামরুল, তারা বাবা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসাইন, পরিচালক সফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় কর্মসংস্থান ও জনশক্তি অফিস জামালপুরের সহকারী পরিচালক ইকরামুন্নাহার বলেন, শেরপুর থেকেই বাংলাদেশের সবচেয়ে কম প্রবাসী বিদেশ যাচ্ছেন। আমরা চাই শেরপুর জেলার মানুষ নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাক তাদের কর্মসংস্থান হউক। আমরা টিটিসি ও যুবউন্নয়ন অফিসের সহযোগিতায় সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে লোক পাঠাতে পারি। এখানে কোন সমস্যা করা হলে আমরা এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধরতে পারবো। কিন্তু দালালদের মাধ্যমে কেউ প্রতারিত হলে আমরা তো তাদেরকে ধরতে পারিনা।

এদিকে এলায়েন্স গ্রুপের এমডি ও জামালপুর জেলার বাসিন্দা জুলফিক্কার আলী কামরুল বলেন, আমরা সরাসরি বিদেশ যেতে ইচ্ছুকদের বিশ্বের বিভিন্ন দেশে পাঠাবো। এখানে প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই। আমরা খুব কমটাকায় বিদেশে কর্মী পাঠাবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102