ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিষেকে দুর্দান্ত নাসুম, বিবর্ণ শরিফুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

নিউজিল্যান্ডের কাছে বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৬৬ রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় কিউইরা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারায় মাহমুদউল্লাহবাহিনী। আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের কল্যাণে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে পারে বাংলাদেশ।

এ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ ও পেসার শরিফুল ইসলামের। বড় পরাজয়ের ম্যাচেও নাসুমের অভিষেকটা দুর্দান্তই হয়েছে বলা যায়। নিউজিল্যান্ড এ ম্যাচে ওভার প্রতি সাড়ে ১০ করে রান তুলেছে সেখানে নাসুম দিয়েছেন ওভার প্রতি মাত্র সাড়ে ৭ রান। ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেটও। ম্যাচের প্রথম ওভারেই ফিরিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালানকে(০)। এরপর গাপটিলকেও সাজঘরে পাঠান নাসুম।

অপর দিকে খরুচে বোলিং করেছেন শরিফুল ইসলাম। ৪ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন, পাননি কোনো উইকেটও। অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শরিফুল টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে ছিলেন খরুচে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102