ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভ্যুত্থানের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুচির দলের আহ্বান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৩ বার পঠিত

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মিয়ানমারের জনসাধারণকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। অপরদিকে অভ্যুত্থানের প্রতিবাদে জাপান ও থাইল্যান্ডে প্রবাসী বর্মী নাগরিক বিক্ষোভ করেছেন।

সোমবার সেনা অভ্যুত্থানের পর অং সান সুচির নামে এনএলডি এক বিবৃতি প্রকাশ করে জানায়, সামরিক এই পদক্ষেপ অযৌক্তিক এবং এটি সংবিধান ও ভোটারদের ইচ্ছার পরিপন্থী।

এনএলডির ভেরিফাইড এক ফেসবুক পেজে প্রকাশিত এই বিবৃতিতে অং সান সুচির উদ্ধৃতি দিয়ে বলা হয়, জনগণের উচিত এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়ানোর।

এতে আরো বলা হয়, ‘সামরিক এই পদক্ষেপ দেশকে একনায়কের অধীনে পেছনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া।’

এ দিকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে জাপান ও থাইল্যান্ডে প্রবাসী বর্মী নাগরিকরা বিক্ষোভ করেছেন।

জাপানের টোকিওতে ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটির সামনে শত শত বর্মী প্রবাসী অং সান সুচির ছবি নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে সামরিক বাহিনীর পদক্ষেপের নিন্দার আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্সের কাছে টোকিওতে রেস্টুরেন্টে কাজ করা ২২ বছর বয়সী বর্মী প্রবাসী তিন তাওয়ি বলেন, ‘আমি (আমার পরিবারের জন্য) উদ্বিগ্ন কিন্তু তারচেয়ে বেশি উদ্বিগ্ন অং সান সুচির জন্য।’

ইউনিয়ন অব মিয়ানমার সিটিজেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থান সি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে সুচি ও অন্য সকল বন্দীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

তিনি বলেন, ‘সামরিক বাহিনীর উচিত ২০২০ সালের নির্বাচনের ফলাফল স্বীকার করে নেয়া উচিত এবং তাদের বর্তমান পদক্ষেপ বন্ধ করা প্রয়োজন।’

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে একই ধরনের বিক্ষোভ আয়োজন করেন বর্মী প্রবাসীরা।

সূত্র : আলজাজিরা

দেখুন:

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102