ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অমর একুশে গ্রন্থমেলার সময়সূচিতে পরিবর্তন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এখন থেকে, বেলা তিনটায় শুরু হয়ে মেলা, চলবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত।
মানচিত্র
বুধবার বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আর শুক্র-শনি ও অন্যান্য ছুটির দিন সকাল ১১টায় শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

এদিকে, পছন্দের বই কেনার জন্য একজন পাঠকের কাছে মাত্র সাড়ে তিন ঘন্টা সময় যথেষ্ট নয় বলে মনে করছেন বই মেলার প্রকাশকরা। এ ব্যাপারে প্রকাশকরা রাতে বাংলা একাডেমির সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এখন থেকে মেলার সময়সূচি পরিবর্তিত সময়ে চলবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102