ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অমির অফিস থেকে ১০২টি পাসপোর্ট উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

পরীমনির বন্ধু তুহিন সিদ্দিকী অমির অফিস থেকে ১০২টি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মে) রাতে অমির অফিসে অভিযান চালায় সাভার ও দক্ষিণখান থানা পুলিশ। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অমিসহ ২ কর্মচারীর বিরুদ্ধে পাসপোর্ট অপরাধ আইনে মামলা করা হয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, রাজধানীর দক্ষিণখানের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের অমির একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালানো হয়। এখান থেকে ১০২টি পাসপোর্ট জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বাছির ও মশিউর। এ ছাড়া উত্তরা পশ্চিম থানা এলাকায় আরেকটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। এখান থেকে কিছু পাওয়া যায়নি।

এদিকে পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাত দিনের পুলিশ রিমান্ডে আছে অমি। সোমবার (১৪ মে) অমিসহ ৬ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক মামলা করা হয়। অন্যদিকে হত্যা-ধর্ষণচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102