নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় অর্ধশতাধিক শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাবিত আল হাসান নামের লঞ্চটি মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় একটি বালুবাহী কারগোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। জানা যায়, লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান জানান, এক অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা সেটি হাসপাতালে নিয়ে আসে।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। শহরের পাঁচ নং ঘাট এলাকা থেকে উদ্ধারকারী জাহাজও ঘটনাস্থলে পৌঁছেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আরেফিন জানান, লঞ্চডুবির খবর পেয়ে ফায়ার ফাইটারদের একটির টিম উদ্ধারকাজ শুরু করেছে।