ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্ধশত উপজেলা পৌরসভা ও ইউপিতে ভোট আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

স্থানীয় সরকারের অর্ধশতাধিক প্রতিষ্ঠানে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি উপজেলা ও চারটি পৌরসভা রয়েছে। বাকিগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চার পৌরসভায় সিসি ক্যামেরা দিয়ে সরাসরি মনিটরিং করবে নির্বাচন কমিশন।

তবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। সব নির্বাচন মনিটরিংয়ে উচ্চপর্যায়ের সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সেল ভোটের দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসিকে অবহিত করবে।

আজ যে পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হচ্ছে-চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ। আর উপজেলাগুলো হচ্ছে-চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর, নেত্রকোনা সদর, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, পার্বতীপুর পৌরসভা নির্বাচন হচ্ছে দীর্ঘ ১২ বছর পর। এলাকা বর্ধিতকরণ জটিলতায় মোকদ্দমার ফাঁকে নির্বাচন পিছিয়ে যায়। এ নির্বাচনে মেয়র প্রার্থী দুজন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (নৌকা) ও সাবেক মেয়র উপজেলা বিএনপির পদত্যাগী সহসভাপতি এজেডএম মেনহাজুল হক (নারিকেল, স্বতন্ত্র)। দুই প্রার্থীই শক্তিশালী। ম্যান, মানি, পপুরালারিটি-কারোরই কমতি নেই। তবে কার গলায় উঠবে বিজয়ের মালা তা নির্ভর করবে ভোটারদের উপস্থিতি, ভোট প্রদান এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার ওপরে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন তা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পার্বতীপুর পৌরসভায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102