ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্ধেক জনবলে অফিস-আদালত চালানোর সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ২৪ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অর্ধেক জনবল নিয়ে অফিস-আদালত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলমান কোভিড পরিস্থিতি নিয়ে শুক্রবার (২১ জানুয়ারি) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে ভোগান্তি এড়াতে অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগির এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

তিনি বলেন, দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে হাসপাতালগুলোতে ৩৩ শতাংশ শয্যা পূর্ণ হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই আগামী দুই সপ্তাহ স্কুল- কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, এছাড়া বিয়ে-ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি অংশ নিতে পারবেন না। যারা অংশ নেবেন, তাদের সবার টিকা সনদ থাকতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, খেলাধুলার ইভেন্টে টিকা সনদ লাগবে। পাশাপাশি টেস্টের সনদও লাগবে। বইমেলায়ও তা দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে এই মেলা পেছানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ নানা বিধিনিষেধ জারি করছে। এর বাইরে আমরাও নই।

তাই সরকারি বিধিনিষেধ সবাইকে মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এগুলো কার্যকরের প্রচেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সেজন্যই এসব সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102