ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অশ্লীলকাণ্ড নিয়ে তুমুল বিতর্ক, নেতৃত্ব ছাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ শুরুর তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন টিম পেইন।

শুক্রবার হোবার্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়েন পেইন।

সংবাদ সম্মেলনে পেইন বলেন, ‘আমি অস্ট্রেলিয়া দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। তবে আমার মতে, ব্যক্তিগতভাবে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং ক্রিকেটের স্বার্থেই এটি সঠিক সিদ্ধান্ত।’

পেইনের এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে চার বছর আগের সেই কেলেঙ্কারির ঘটনা।

২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটের এক সাবেক কর্মীকে ‘সেক্সটিং’র অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যৌন উসকানিমূলক মেসেজ পাঠিয়েছিলেন তিনি। যা নিয়ে তুমুল বিতর্ক ওঠে।

অস্ট্রেলিয়ার অন্যতম গণমাধ্যম দ্য হেরাল্ড সানের রিপোর্ট অনুযায়ী, ২০১৭-১৮ সালের অ্যাসেজ সিরিজের আগে নারী সহকর্মীকে নিজের পুরুষাঙ্গের ছবি এবং বেশ কিছু যৌন উসকানিমূলক মেসেজ পাঠিয়েছিলেন পেইন। এর পর সেই নারী পেইনের বিরুদ্ধে অশ্লীলকাণ্ড ঘটানোর অভিযোগ আনেন। পেইনের বিরুদ্ধে তদন্তে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া। তদন্তে দোষী প্রমাণিত হন ৩৬ বছর বয়সি অজি উইকেটকিপার ব্যাটার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102