ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অশ্লীল ভিডিও বানিয়ে অনলাইনে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬২ বার পঠিত

ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে এনায়েত কবির (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব-৩। তিনি অনলাইনে কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণাসহ ব্ল্যাকমেইল করে আসছিলেন।

অভিযানে গ্রেপ্তারকৃত কবিরের কাছ থেকে একটি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং একটি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনের গ্যালারিতে এবং মেমোরিকার্ডে বিভিন্ন ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ, ছবি ও ভিডিও কন্টেন্ট পাওয়া গেছে।

র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফারজানা হক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পল্টন মডেল থানাধীন জিপিও মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি চক্রের সদস্য ও প্রতারক কবিরকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি টিম।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কুরুচিপূর্ণ ও বিভিন্ন অশ্লীল ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে তা বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আসছিলেন। এছাড়াও এসব ছবি-ভিডিও দিয়ে অশ্লীল কথাবার্তা বলতেন তিনি।

এছাড়া গ্রেপ্তারকৃত কবিরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102