ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অষ্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৬৫ বার পঠিত

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ইত্যাদি আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইত্যাদি আক্তার অষ্টগ্রাম উপজেলা সদরের খান ঠাকুর দিঘিরপাড়া এলাকার আশরাফ আলীর মেয়ে।

জানা গেছে, মায়ের সঙ্গে উপজেলার অলওয়েদার সড়কে ঘুরতে আসে ইত্যাদি আক্তার। শুক্রবার সন্ধ্যার দিকে সড়কটির পাশে দাঁড়ানো ইত্যাদিকে ধাক্কা দেয় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল। এতে ছিটকে সড়কে পড়ে যায় শিশুটি। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বেপরোয়া মোটরসাইকেল তার (ইত্যাদি আক্তার) মাথায় আঘাত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102