ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে গেলেন শিক্ষক, জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

টাঙ্গাইলে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিয়ে দিতে গিয়ে আর্থিক জরিমানা গুনলেন বর ও কনের বাবা। বরের বাবাকে ৪০ হাজার ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক টাঙ্গাইল সদর উপজেলা কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভার আশিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কনে পৌর এলাকার জোবায়দা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বর শাহ্ আলম একই বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তাদের উভয়ের বাড়ি টাঙ্গাইল পৌরসভার আশেকপুর গ্রামে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.খায়রুল ইসলাম বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। ২০১৭ সালের বাল্যবিয়ে নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী কনের বাবা মো. নুরে আলমকে ১০ হাজার এবং বরের বাবা আব্দুর আজিজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102