ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসচেতনতায় করোনা সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

টিকা নেয়ার পরও মানুষের অসচেতনতার কারণে করোনা সংক্রমণ বাড়ছে।এ কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি। করোনার প্রথম ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

মানুষ খুব আনন্দিত যে ভ্যাকসিন নিতে পারছেন উল্লেখ করেন মন্ত্রী বলেন,’তবে বিষয়টা তেমন নয়। ভ্যাকসিন নিলে পরেই করোনা মুক্ত হয়ে যায় না। সঙ্গে সঙ্গে শরীরে প্রতিরোধ ক্ষমতা তেরী হয় না।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমি আপনাদের সবাইকে আহ্বান করব, এ বিষয়ে আমাদের এখনই সজাগ হওয়া দরকার। বেপরোয়াভাবে ঘোরা উচিত নয়। নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেখানে জনসমাগম বেশি, সেই জায়গায় যাবেন না এবং অনুষ্ঠান সীমিত করবেন। পারলে অনুষ্ঠান করবেন না।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। দেশে করোনার সংক্রমণের হার বেড়ে চলছে। এর আগে দুই শতাংশে নেমেছিল, এবার সাড়ে ছয় শতাংশে উঠেছে। হাসপাতালে প্রায় ৫০০ রোগী বৃদ্ধি পেয়েছে এবং অনেক রোগীর অবস্থা ভালো নয়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102