ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসত্য ও বিভ্রান্তিমুলক বক্তব্য দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে: বিএনপি নেতা বাদশা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত
শেরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে আমিনুল ইসলাম বাদশার নিজ বাড়িতে এ সংবাদ অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বাদশা বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা করি। সেই দোয়া মাহফিলকে কেন্দ্র করে শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহজাহান আকন্দ এক সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রনোদিতভাবে আমার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিমুলক বক্তব্য প্রদান করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তিনি বলেন, আমি ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসছে আসছে একটি মহল। পরবর্তীতে আমার পদ না থাকায় ২০২৪ সালের ৮মে তৃতীয় বারেরমতো আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এরপর দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করা হলে হাইকমান্ড আমাকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পরামর্শ দেন এবং সেই অনুযায়ী আমি আবেদন করি।।

এ বিষয়ে দোয়া মাহফিলে অংশগ্রহনকারী নেতা-কর্মীরা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে তিনি তার বহিষ্কারের আবেদনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানান। এ ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দের সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমিনুল ইসলাম বাদশা।

এসময় দলীয় নেতাকর্মীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102