ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসহায়দের শীতবস্ত্র লুটে নিলো ডাকাতরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার চাপরতলা-সালাম বাজারের মধ্যবর্তী তারাউল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ডাকাতরা মাইক্রোবাসের আরোহীদের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার শীতবস্ত্র, নগদ ৬০ হাজার টাকা, ২০টি মোবাইল সেট ও দুটি ডিএসএলআর ক্যামেরা লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় জুয়েল আহমেদ (২৬) নামে একজন আহত হন।

ডাকাতির শিকার ব্রাহ্মণবাড়িয়া পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর জেলা কমিটির সভাপতি মো. বোরহান উদ্দিন জানান, পথশিশু কল্যাণ ফাউন্ডেশন একটা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। তিনি তার সংগঠনের ১৪ সদস্যকে নিয়ে সাড়ে পাঁচ লাখ টাকার শীতবস্ত্র নিয়ে একটি মাইক্রোবাসযোগে সিলেট শাহজালাল ও শাহপরাণ মাজারে অবস্থান করা অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য যাচ্ছিলেন। বুধবার ভোর পৌনে ৬টায় নাসিরনগর উপজেলার ভোলাউক গ্রাম থেকে চাপরতলা দিয়ে রতনপুর যাওয়ার পথে তারাউল্লা নামক স্থানে ডাকাতরা শীতবস্ত্রবাহী মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতি করে।

তিনি আরও জানান, এ সময় ডাকাতরা সংগঠনের সদস্যদের মারধর করে টাকা-পয়সা, মোবাইল ফোন ও শীতবস্ত্র লুটে নেয়। তাদের হামলায় সংগঠনের সদস্য জুয়েল আহমেদ আহত হন। জুয়েলকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. বোরহান উদ্দিন একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102