ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসহায় এক কাঠমিস্ত্রির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন মেয়র প্রার্থী মনিরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার, কপোত নবী : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড দেবিনগর পূর্ব উত্তরপাড়ার অসহায় কাঠ মিস্ত্রি সারিকুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৈয়দ পরিবারের গর্ব, সাবেক ছাত্রনেতা, জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং আসন্ন পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।

জানা গেছে, ১ নং ওয়ার্ডের মোজাফর আলির ছেলে অসহায় কাঠমিস্ত্রি সাহারুল ইসলাম সারু। গাছ থেকে পড়ে তার মাজা ভেঙে যায়। দীর্ঘদিন ধরে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে বিছানায় পড়ে রয়েছে সারু।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে শিবগঞ্জ উপজেলার ছাত্রলীগের প্রচার সম্পাদক ডলার রকি কে প্রতিনিধি পাঠিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন, আধুনিক শিবগঞ্জ পোরোসভা গড়ার স্বপ্নদ্রষ্টা মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।

বর্তমান যুগে মানুষ ছুটে চলেছে প্রতিযোগিতা করে। কেউ কাউকে যেন সাহায্য সহযোগীতা করার সময় নেই।সেখানে অসহায় কাঠমিস্ত্রি চিকিৎসার জন্য হাত বাড়িয়ে আবারো মকনবতার দৃষ্টান্ত স্থাপন করলেন মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।

অসহায় কাঠমিস্ত্রি আর্থিক অনুদান পেয়ে আনন্দে উৎফুল্লিত হয়ে দুহাত তুলে সে দোয়া করেন সারু। এ রকম সন্তান যেন প্রতিটি ঘরে ঘরে জন্মায়। আমি তাঁর মৃত বাবা-মার জন্য দোয়া করি যেন নেক সন্তানদের জন্য আল্লাহ বেহেশত নসিব করেন।

মেয়ের প্রার্থী মনিরুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, ভাই, চাচা। আমি আপনাদের মাঝে থেকেই বড় হয়েছি। বাকী জীবনটাও আপনাদের মাঝে থেকেই সেবা দিতে চাই। আমি কিছু নেবার জন্য আসিনি আমি দুহাত ভরে দেওয়ার জন্য এসেছি। আমি আপনাদের সেবার মাধ্যমে জন্মস্থানের ঋণ শোধ করতে চাই।

তিনি বলেন, আমাকে একটিবার সুযোগ দিলে ঘুণে ধরা শিবগঞ্জ পৌরসভা কে আধুনিক পৌরসভা উপহার দিবো। মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আপনাদের নিয়ে পথ চলতে চাই। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই শুধু আমার বাবা মার জন্য দোয়া করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102