ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসাধারণ শান্ত-জাকিরে অনন্য সেশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ব্যাট হাতে একটা সেশনও কাটাতে পারেনি স্বাচ্ছন্দ্যে। আগের ইনিংসে কেবল ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার ক্ষত, সামনে লক্ষ্য ৫১৩ রানের।

বাংলাদেশ হেরে যাবে, এমন ভাবনা হয়তো আছে এখনও। তবে নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন খেলছেন দুর্দান্ত, তাদের কল্যাণে কেটেছে অনন্য এক সেশন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৪২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৯ রান করেছে স্বাগতিকরা এর আগে প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ ১৫০ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

কোনো উইকেট না হারিয়ে ৪২ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। চতুর্থ দিনেও সাবলীল দুই উদ্বোধনী ব্যাটার। শতরানের জুটিতে তারা গড়েছেন বেশ কিছু রেকর্ডও। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৩ রানের জুটি গড়েছিলেন জাভেদ ওমর বেলিম ও নাফিস ইকবাল। তাদের জুটির রেকর্ডও হুমকির মুখে। ভারতের বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের প্রথম শতরানের জুটি। চতুর্থ ইনিংসে কেবল দ্বিতীয়।

মধ্যাহ্নভোজের বিরতির আগেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটার। জাকির হোসেন অভিষেকেই ভারতের বিপক্ষে ফিফটি তুলে ঢুকেছেন হাবিবুল বাশার সুমন ও আমিনুল ইসলাম বুলবুলের ক্লাবে। এখন অবধি ৮ চারে ১০৯ বলে ৫৫ রান করেছেন তিনি। ৭ চারে ১৪৩ বলে ৬৪ রান করেছেন শান্ত। দুজন মিলে ২৫২ বল খেলার সঙ্গে উইকেটে আছেন ১৬৪ মিনিট।

বিরতির ঠিক আগেই ভারতীয় ক্রিকেটার বল থ্রো করলে পায়ে ব্যথা পান জাকির। কিন্তু এরপর তিনি করেছেন ব্যাটিংও। পরবর্তী আপডেট এখন অবধি জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102