ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসুস্থতার ভান করেও রক্ষা পেল না জি কে শামীম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত

অসুস্থতার ভান করে আদালতে হাজির না হওয়ায় পুলিশ পাঠিয়ে আনা হলো বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র আমলে নেন। ধার্য করেন অভিযোগ গঠনের শুনানির তারিখ।

মানি লন্ডারিং মামলার আসামি বির্তকিত ঠিকাদার জি কে শামীম। এই মামলার অভিযোগ আমলে নেয়ার দিন ধার্য ছিল রোববার। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত তিনি।

ক্ষুব্ধ আদালত দ্রুত শামীমকে হাজির করার নির্দেশ দেন পুলিশকে। আদালতের নির্দেশনার দুউ ঘণ্টার মধ্যে হাজির জি কে শামীম। উধাও সব অসুস্থতা। মহানগর দায়রা জজ আদালতে বিচারক কেএম ইমরুল কায়েসের আদালতে ঘটে এ ঘটনা।

পরে জি কে শামীমের উপস্থিতিতে মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

তবে আদালতের আদেশের পরেও শামীমকে অসুস্থ দাবি করে তাকে আদালতে হাজির করায় ক্ষুব্ধ তার আইনজীবী।

গত ৪ আগস্ট জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। এতে বলা হয়, জি কে শামীমের নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএসএ ডলার এবং ৭৫২ সিঙ্গাপুরী ডলার জব্দ করা হয়েছে। পাশাপাশি ৫১ দশমিক ৮৩ কাঠা স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। যার আনুমানিক দলিল মূল্য ৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২০০ টাকা।

ভান করেও রক্ষা পেল না জি কে শামীম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102